১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

হামাসকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

প্রতিদিনের ডেস্ক:
হামাসকে অস্ত্র সমর্পণের জন্য শেষ সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, হামাসকে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে নিরস্ত্রীকরণ করতে হবে, অন্যথায় তাদের চরম মূল্য দিতে হবে।ট্রাম্প সতর্ক করে বলেন, যদি গোষ্ঠীটি তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অস্ত্র ত্যাগ না করে, তবে তাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। এই পরিণতির ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প ইঙ্গিত দেন মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ যারা এই যুদ্ধবিরতিকে সমর্থন করেছে, তারাই প্রয়োজনে হামাসকে নির্মূল করবে।
গত অক্টোবরের শুরুতে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফার শান্তি পরিকল্পনার আওতায় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই পরিকল্পনার মূল শর্তই ছিল হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার।সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প একে একটি ভিন্ন বিষয় হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন, ইসরায়েল এখন পর্যন্ত শান্তি পরিকল্পনার প্রতিটি শর্ত শতভাগ মেনে চলেছে। অন্যদিকে হামাস তাদের সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়ার অধিকারের পক্ষে অনড় থাকলেও যুদ্ধবিরতি চলাকালীন অস্ত্র জমিয়ে রাখা বা নির্দিষ্ট সময়ের জন্য তা ত্যাগ করার বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছে।হামাসের সশস্ত্র শাখা সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বারবার নিয়ম লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও যুদ্ধবিরতির প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে। তবে দখলদারিত্ব বজায় থাকা অবস্থায় কোনোভাবেই তারা পুরোপুরি অস্ত্র সমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।
সূত্র: আরটি

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়