শরণখোলা প্রতিনিধি
মৎস্যজীবিদের জীবন মান উন্নয়নের বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে মৎস্যজীবীদের জীবন মানে উন্নয়নে মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত হয়। ফিশনেট প্রকল্পের আওতায় ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর আর্থিক সহযোগিতায় ১ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণী পেশার মৎস্যজীবী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি ও মৎস্যজীবী নেটওয়ার্কের প্রতিনিধিদের সমন্বয়ে শরণখোলা উপজেলার মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান। বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান, ফিশ নেট প্রকল্পের এ্যাডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান, ফিশ নেট প্রকল্পের এরিয়া ম্যানেজার নাজমিন নাহার প্রমূখ। মৎস্যজীবী নেটওয়ার্কের সভাপতি মোঃ দুলাল ফরাজি সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান সুজন পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ খাদেমুল ইসলাম, ভূমি কমিটির সভাপতি মোঃ আব্দুল মালেক রেজাসহ নেটওয়ার্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

