২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মাগুরা প্রতিনিধি
পরিবহন চাপায় মাগুরা-ঢাকা-খুলনা মহাসড়কের রামনগর এলাকায় জাহিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মাগুরা সদর উপজেলার কচুন্দী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটে। রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান বলেন, সকালে প্রচন্ড কুয়াশা থাকায় দ্রুতগতির বেশ কয়েকটি যানবাহন লাশটির ওপর দিয়ে চলে যায়। এতে লাশটি সড়কের সাথে পিষে যায়। যে কারণে তার পরিচয় প্রথমে জানতে বেগ পেতে হয়েছে। পরে তার শরীরে থাকা বিভিন্ন পোশাক দেখে পরিচয় নিশ্চিত করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়