২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজও সারি সারি আসছে মানুষ, গন্তব্য খালেদা জিয়ার সমাধি

প্রতিদিনের ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ঢল নেমেছে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসছে মানুষ। কেউ আসছেন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে, কেউ আসছেন প্রিয় নেত্রীর কবর একনজর দেখতে।শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শেরে বাংলানগরের জিয়া উদ্যানে এ দৃশ্য দেখা যায়। শুধু ঢাকা শহর নয়, দেশের বিভিন্ন জায়গা থেকেও বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ আসছেন জিয়া উদ্যানে।চাঁদপুর থেকে এসেছেন মনিরুল সরকার। তিনি বলেন, খালেদা জিয়ার জানাজায় আসতে পারিনি। এ নিয়ে মনে একটা চাপা কষ্ট ছিল। তাই সময় পেয়েই আজ ছুটে এসেছি।আজও সারি সারি আসছে মানুষ, গন্তব্য খালেদা জিয়ার সমাধি ছুটির দিনে অনেকেই জিয়া উদ্যানে ঘুরতে আসেন। তারাও এক নজর সাবেক প্রধানমন্ত্রীর কবর না দেখে ফিরছেন না।কথা হয় রুবিনা আক্তার নামের এক গৃহবধূর সঙ্গে। তিনি বলেন, বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছিলাম। সাধারণত আমার আসা হয় না। কিন্তু ভাবলাম খালেদা জিয়ার কবরটাও জিয়ারত করে আসতে পারবো। সেজন্যই এসেছি। এত মানুষের ভালোবাসা তিনি পেলেন, সত্যিই অবিশ্বাস্য।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়