২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেশবপুরে মোটরসাইকেল ভ্যানের সংঘর্ষে নিহত ২

মাসুম বিল্লাহ, কেশবপুর
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে যশোর-চুকনগর সড়কের উপজেলার মধ্যকুল এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-মোটরসাইকেল চালক ঘের ব্যবসায়ী ওয়াস কুরুনী (৩৫) ও ভ্যানচালক কোবাদ আলী (৬৫)। তাদের দু’জনেরই বাড়ি মধ্যকুল গ্রামে। সড়ক দুর্ঘটনায় ওই দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মধ্যকুল ওয়ার্ডের মেম্বার আব্দুর রহিম। এলাকাবাসী জানায়, উপজেলার মধ্যকুল মান্দারতলা থেকে ঘের ব্যবসায়ী ওয়াস কুরুনী মোটরসাইকেল যোগে কেশবপুর শহরের দিকে আসার পথিমধ্যে ওই এলাকায় কুবাদ আলীর ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা দুজনেই মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কোমাদ আলী এবং বিকেল ৫টার দিকে ওয়ায়েস কুরুনি মারা যান। কেশবপুর থানার ওসি সুকদেব রায় বলেন, সড়ক দুর্ঘটনায় কোমাদ আলী ও ওয়ায়েস কুরুনি নামে দুইব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় কোনো অভিযোগ না পাওয়ায় নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়