প্রতিদিনের ডেস্ক
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপানসহ এশিয়া মহাদেশের কিছু দেশে এখনো রাস্তার বাম দিকে গাড়ি চলাচলের রীতি চালু রয়েছে। বাংলাদেশের বিভিন্ন রাস্তায় ছোট-বড় গাড়িগুলো বাম দিক দিয়ে চলাচল করতে দেখা যায়। সেই সঙ্গে চালকের আসন গাড়ির বাম দিকে থাকে। এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর এমন ৭৬ দেশে বাম দিক দিয়ে গাড়ি চলাচল করে থাকে। বিশ্বের ১৬৩ দেশে রাস্তার ডান দিক দিয়ে যানবাহন চলাচলের নিয়ম রয়েছে। এর পেছনে একক কোনো কারণ নেই। অনেক কারণে দেশগুলোতে যান চলাচলের দিকনির্ধারণ করা হয়েছে।
এদিকে সুইডেনে এ নিয়ম গৃহীত হয় ১৯৬৭ সালে। একে একে স্বেচ্ছায় এ নিয়ম গ্রহণ করে রাশিয়া ও চীন। কিন্তু ব্রিটেন ফরাসিদের এ রীতি গ্রহণ করেনি কোনো দিন। বরং ১৮৩৫ সালে আইন করে বাম দিক দিয়ে গাড়ি চালানোর নিয়ম পাকাপোক্ত করে তারা। আঠারো শতকে শিল্প বিপ্লবের যুগে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রভাব বৃদ্ধি পেয়েছিল। ওই সময় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কনেষ্টোগাতে মালবাহী ওয়াগন গাড়ি রাস্তার ডান দিক দিয়ে চলাচল করত।

