এস এম মমিনুর রহমান, ফুলতলা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৫ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আলহাজ্ব আলী আজগর লবি ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুচি রানী সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল ৫ জানুয়ারি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি এবং নির্বাচনকে ঘিরে সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটোসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে পারস্পরিক আশাবাদ ও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

