উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে গলায় রশি পেঁচিয়ে আব্দুল ফরিদ বিশ্বাস (১৭) নামের এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছে।৪ জানুয়ারি(রবিবার) রাত ১১টার সময় নিজ ঘরের আড়ার সাথে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহত যুবক হলেন, শ্যামনগর পৌরসভার পরিবহন টার্মিনাল সংলগ্ন বাদঘাটা গ্রামের রবিউল বিশ্বাস এর ছেলে।
মৃতের চাচা লিয়াকত হোসেন বলেন, ফরিদ দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিল। এদিকে এলাকাবাসী জানান, ফরিদ ও তার বাবা-মা গার্মেন্টসে কাজ করতো। কয়েকদিন হল সে বাড়ি এসেছে। তার মৃত্যুর সঠিক কারণ জানাযায়নি।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়।

