১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে শহীদ শরিফ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

উৎপল মণ্ডল,শ্যামনগর
শ্যামনগর নীলডুমুর টাইগার্স ক্লাবের আয়োজনে উপকূলীয় প্রেসক্লাবের সহযোগিতায় ৮ দলীয় সুপার সিক্স ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ৫ডিসেম্বর(সোমবার)সকাল বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে। উক্ত টুর্নামেন্টে মোল্লা জাহাঙ্গীর আলমের সভাপতিত্তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান, ইউ পি সদস্য রবিউল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি আব্দুল্লাহ আল-মামুন, জি এম দিদারুল আলম। উক্ত টুর্নামেন্টে শ্রীফলকাটী ক্রিকেট একাদশকে ১০রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন আটুলিয়া ক্রিকেট একাদশ। আবির হোসেনের পরিচালনায়, ধারাভাষ্যে ছিলেন রবিউল ইসলাম।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়