১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ২৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অমিত্রাক্ষর সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন, অতিরিক্ত ডেপুটি কমিশনার সার্বিক, সুজন সরকার। তিনি বলেন, ‘যশোর কে শিশু শ্রম হতে নিরশন করা লক্ষ্য, নানা ধরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এর মধ্যে আমরা ১০০ টি কলকারখানা কে শিশু শ্রম মুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, ২০২৪-২০২৫ অর্থ বছরের ৫৯ জন শিশুকে শিশুশ্রম হতে নিরশন করা হয়েছে। শিশুদের পরিষ্কার পরিছন্নতার কথা মাথায় রেখে নিরাপদ সেনি টেনশন ব্যবস্থা জন্য পৌরসভাকে ব্যবস্থা গ্রহন করা হয়েছে এ ছাড়া ১৪ জন শিশুকে কলকারখানা শ্রম হতে নিরশন করে স্কুলে ভর্তি করা হয়েছে, তাদের স্কুল ব্যাগ, পোষাক, বই ইত্যাদি দেওয়া হয়েছে। দুই জন পড়তে রাজি না হওয়ার তাদের ভারী কাজ থেকে নিরশন করে দোকানে সহজ কাজের ব্যবস্থা করা হয়েছে এবং ঐ অসহায় পরিবারের মাকে নারী সংস্থার মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে তিন মাসের সেলাইয়ের প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।, উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের উপ-পরিচালক আরিফুল ইসলাম তিনি বলেন,’ আমরা যশোরে ৭টি ঝুকিপূর্ণ কলকারখানা চিহ্নিত করেছি, আমরা মালিক পক্ষের সাথে কয়েক দফা বসেছি, যাতে প্রতিটি শ্রমিকের ন্যায্য অধিকার সাপ্তাহিক ছুটি সহ যে সব সুবিধা তাদের পাওয়ার কথা সেটার ব্যবস্থা করা, বেসরকারি হাসপাতাল ক্লিনিকের কর্মচারীদের এই সুবিধার আওতায় আনা।’ আরও উপস্থিত ছিলেন, যশোর কলকারখানা ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-পরিচালক আরিফুল ইসলাম, উপপরিদর্শক পুলিশ শহিদ তিতুমীর, জেলা শিক্ষা অফিসার মাহাফুজুল হোসেন প্রমূখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়