২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোলে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দোয়া অনুষ্ঠানে

আনিছুর রহমান, বেনাপোল
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে স্থল বন্দরের সামনে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বিএনপি মনোনিত যশরে-১ শার্শা আসনের প্রার্থী নুরুজ্জামান লিটন। বুধাবার (৭ জানুয়ারী) বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১ এর আয়োজনে এবং ৮৯১ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি সাহাবুদ্দিন, বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মেহের উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসহাক মিয়া, বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবার রহমান, সাধারন সম্পাদক সহিদ আলী, ৮৯১ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো: লিটন, হ্যান্ডলিং শ্রমিক নেতা আসাদুল, সিএন্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশন এর সভাপতি মুজিবুর রহমান, বেনাপোল পৌর বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়