২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

রাজগঞ্জে এক মাঠ থেকে ২টি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় কৃষকের দুইটি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি হয়ে গেছে। এঘটনায় চলতি বোরো চাষ মৌসুম সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবার আশঙ্কা করছেন কৃষকরা। জানাগেছে- রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের কোমলপুর জোকা মাঠ থেকে মঙ্গলবার (০৬ জানুয়ারি) গভীর রাতে সেচ কাজে ব্যবহৃত দুইটি ট্রান্সমিটার চুরি হয়েছে। চুরি হওয়া ট্রান্সমিটারগুলো সেচ পাম্প মালিক ওই গ্রামের আবুল হোসেন, মতিয়ার রহমান ও আজিজুর রহমানের। ওই সেচ পাম্প দ্বারা মাঠে চলতি বোরো ধান রোপণের প্রস্তুতি চলছিল। এ সময় সেচ ব্যবস্থা বন্ধ হয়ে পড়াই কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। সেচ পাম্প মালিক আবুল হোসেন বলেন- ট্রান্সমিটার চুরির ফলে তার প্রায় দুই লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং নতুন করে ট্রান্সমিটার বসাতে সময় লাগবে। এ ঘটনায় স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য খালেদুর রহমান টিটু জানান- চলতি বোরো চাষ মৌসুমে ওই কৃষকদের বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি হাওয়াই তারা খুব আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এব্যাপারে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর কামাল হোসেন বলেন- চুরি ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। এদিকে গেলো বছরের (৫ নভেম্বর) রাতে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের স্বরুপদাহ বিলের মাঠ থেকে একই রাতে ৮টি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়