২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেশবপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের প্রতিযোগিতা

মাসুম বিল্লাহ, কেশবপুর
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (০৮-০১-২৬) সকালে কেশবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কেরাত, হামদ, নাত, বাংলা ও ইংরেজি রচনা, বাংলা কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ তোরাবুল ইসলাম, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আবু তালেব, উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হারুনর রশীদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহা: সাইদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়