৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি নেতা অমিতকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
যশোরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে শোকজ করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান স্বাক্ষরিত এক নোটিশে অমিতকে আগামী ১১ জানুয়ারি বেলা ১১টায় সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, গত ৪ ও ৫ জানুয়ারি যশোর শহরের টাউন হল ময়দানসহ বিভিন্ন স্থানে প্রায় ২০ হাজার কম্বল বিতরণ করেছেন অনিন্দ্য ইসলাম অমিত। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এই কর্মকান্ড ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ অভিযোগে বুধবার (৭ জানুয়ারি) তাকে শোকজ করা হয়। অভিযোগের বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত জানান, এটি কোনো নির্বাচনী প্রচারণা নয় বরং গত ২৫ বছরের ধারাবাহিকতায় একটি মানবিক কাজ। তিনি বলেন, এই কর্মসূচি যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয়েছিল। এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। যশোর জেলা জজ আদালতের নাজিরকে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে দ্রুততম সময়ে এই নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়