উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাজগঞ্জ মুক্ত মঞ্চে দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিপ্লব হোসেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ইসলামের ইতিহাসের সহকারি অধ্যাপক কফিল উদ্দিন আহমেদ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মাস্টার আহাদ আলী, শাহিদুজ্জামান পুতুল, আকবর হোসেন, ছাত্রদল সভাপতি ইকরামুল হোসেন, রাজগঞ্জ দিয়া পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজগঞ্জ মডেল মাদ্রাসার শিক্ষক কারি মোহাম্মদ আব্দুল গনি। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেন। দোয়া অনুষ্ঠানের শেষে খিচুড়ি বিতরণ করা হয়।

