৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

আধাবেলায় ৩৬টি আপিল নিষ্পত্তি

প্রতিদিনের ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ৩৬ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব আপিল নিষ্পত্তি করে নির্বাচন কমিশন।ইসির নিষ্পত্তি করা ৩৬টি আপিলের মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ছয় জন প্রার্থীর আপিল নামঞ্জুর হয়েছে।
এছাড়া চার জন প্রার্থীকে শুনানি শেষ হওয়ার আগে আরও কিছু প্রমাণপত্র দাখিল করতে বলা হয়েছে।এর আগে গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ইসিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। এ সময়কালে ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। মনোনয়নপত্র বাতিল হয়েছিল ৭২৩ জনের।রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাইয়ে ১ হাজার ৮৪২ জনকে বৈধ ঘোষণা করেছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়