১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

কমরেড আব্দুল হাইর ২১তম মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
সাম্রাজ্যবাদ–সামন্তবাদ ও আমলাতন্ত্রবিরোধী লড়াইয়ের অগ্রণী সৈনিক, শ্রমিক–কৃষক মেহনতি জনগণের মুক্তির সংগ্রামে আত্মদানকারী কমিউনিস্ট বিপ্লবী নেতা শহীদ কমরেড শেখ আব্দুল হাই (কবি)-এর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাকই–মরিচা বাজারে স্মরণসভা অনুষ্ঠিত হয়। শনিবার (১০ জানুয়ারি) তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও শপথ পাঠ করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতিসহ যশোর, নড়াইল ও অভয়নগর থানা কমিটির নেতৃবৃন্দ। বিকাল সাড়ে ৩টায় চাকই–মরিচা বাজারে মৃত্যুবার্ষিকী পালন কমিটির উদ্যোগে আহ্বায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কমিউনিস্ট আন্তর্জাতিক সংগীত পরিবেশন করেন শিল্পী সাইফুল ইসলাম। সভায় প্রধান বক্তা ছিলেন শ্রমিকনেতা প্রকাশ দত্ত। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন-অধ্যাপক তাপস বিশ্বাস, আশুতোষ বিশ্বাস ও আক্তার হোসেন। আরও বক্তব্য দেন আহম্মত বিশ্বাস, হুমায়ুন কবির, অ্যাডভোকেট আহাদ আলী লস্কার, মনিরুল ইসলাম বাবু, সুকৃতি বিশ্বাস ও ছাত্রনেতা দিলিপ বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসমাইল হোসেন ও মাসুদ মোল্ল্যা। সভা পরিচালনা করেন নাজমুল হুসাইন। বক্তারা বলেন, শহীদ কমরেড শেখ আব্দুল হাই (কবি) ছিলেন একজন নিবেদিতপ্রাণ কমিউনিস্ট বিপ্লবী নেতা। তিনি সাম্রাজ্যবাদ ও সামন্তবাদবিরোধী গণআন্দোলনের সঙ্গে সশস্ত্র সংগ্রামের সমন্বয়ের মাধ্যমে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলতেন। বর্তমান পুঁজিবাদী–সাম্রাজ্যবাদী সংকট ও যুদ্ধঝুঁকির প্রেক্ষাপটে তাঁর আদর্শ আরও প্রাসঙ্গিক। বক্তারা শ্রমিক–কৃষক মেহনতি জনগণের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের আহ্বান জানান।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়