উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
গণতন্ত্রের ম বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শনিবার বিকালে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সাবেক সহ-সভাপতি, অত্র পাঠাগারের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মোঃ মুতাছিম বিল্লাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালেব গাজী, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর হোসেন টগর, উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবীর, মনিরামপুর জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি, ঢাকা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমিমুল এহাসান, ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেন, ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, রাজগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুজ্জামান পিয়াল, মনিরামপুর জিয়া স্মৃতি পাঠাগারের সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন, রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ফিরোজ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আদহাম হোসেন বিপ্লব, প্রচার সম্পাদক তৌসিফ সাদিক, দপ্তর সম্পাদক জুবায়ের হাসান, অর্থ সম্পাদক অতুনু পারভেজ আপন, কার্যনির্বাহী সদস্য সাব্বির আহমেদ রনি, আল-সাজিদ, অন্তর, মাহফুজ, জিল্লুর রহমান সহ সকল সদস্য বৃন্দ।

