উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইনসপেক্টর) মোঃ কামাল হোসেন যোগদানের পর থেকে অপরাধ নিয়ন্ত্রণে অগ্রনী ভুমিকায় রয়েছেন। অল্প সময়ের ব্যবধানে তিনি এলাকাবাসীর কাছে প্রিয় পুলিশ কর্মকর্তা হয়ে উঠেছেন। শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনের মাধ্যমে রাজগঞ্জ বাজারসহ চালুয়াহাটি ও মশ্বিমনগর ইউনিয়নে কাজ করে যাচ্ছেন এ পুলিশ কর্মকর্তা। জানা যায়- মোঃ কামাল হোসেন রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে গত ০৭/৫/২০২৫ ইং তারিখে ইনচার্জ হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে আইন শৃঙ্খলা বজায় রাখতে তিনি বিভিন্ন জায়গায় সচেতনতা মূলক উদ্যোগ গ্রহন করেন। তিনি বলেন- পুলিশের প্রতি মানুষের আস্থা রাখতে হবে। পুলিশ সব সময় জনগনের বন্ধু। এছাড়া তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন এবং রয়েছেন বলে জানাগেছে। দেখাযায়, রাজগঞ্জ বাজারসহ চালুয়াহাটি ও মশ্বিমনগর ইউনিয়নে রাত-দিন সমানতালে ইউনিয়নগুলোর বিভিন্নস্থানে ডিউটিরত থাকেন এ পুলিশ কর্মকর্তা। শনিবার বিকাল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আসা মোটরসাইকেলে কাগজপত্র হেলমেট, ড্রাইভিংলাইসেন্স ও আগ্নেয়াস্ত্র তল্লাশির জন্য এই সচেতন করতে এ অভিযান চালান ইনসপেক্টর মোঃ কামাল হোসেন। এদিকে সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান চললে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনা হার কমবে। তারা সকল চালককে আইন মেনে চলা ও নিরাপদভাবে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন। এসময় তিনি বলেন- পুলিশ সব সময় মানুষের জানমালের নিরাপত্তা, শোষিত, নির্যাতিত মানুষের সেবা দিতে নিয়োজিত। তিনি আরো বলেন- মানুষ যেকোন সময়, যেকোন সমস্যার সাহায্য নিতে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে আসতে পারবে। তদন্ত কেন্দ্রে আসা ব্যক্তিদের সততা-নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে হাসিমুখে সেবা দিতে আমরা প্রস্তুত। এ সময় তার সঙ্গী ফোর্স হিসাবে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই ইমরান হোসেন, এএসআই হাফিজুর রহমান, কনেস্টবল সজীব হোসেন, জাহিদ, জাহাঙ্গীর, নাজমুল, আশিক।

