৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

২১ হাজার ফুট ওপর থেকে লাফিয়ে গড়লেন রেকর্ড

প্রতিদিনের ডেস্ক
বেলারুশের অ্যাক্রোবেট ও স্কাই সার্ফার ওলগা নাওমোভা নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছেন। তিনি নেপালের সিয়াংবোচে অঞ্চলে একটি হেলিকপ্টার থেকে ২০,৯৪৫ ফুট উচ্চতা থেকে স্কাই সার্ফিং জাম্প করেন। ১৫ বছর ধরে স্কাই সার্ফিং করছেন নাওমোভা। এই রেকর্ড ভেঙে হেলিকপ্টার থেকে লাফের পর তিনি ১২,৩৫৬ ফুট পর্যন্ত বোর্ডের নিয়ন্ত্রণ বজায় রাখেন। এরপর প্যারাশুট খুলে নিরাপদে ভূমিতে অবতরণ করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে দেওয়া সাক্ষাৎকারে নাওমোভা বলেন, স্কাই সার্ফিং আবিষ্কার করার পর থেকেই আমার স্বপ্ন ছিল একটি অনন্য ও অসাধারণ স্কাইডাইভ সম্পাদন করা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়