৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

মনিরামপুরে কুপিয়ে ড্রাইভারকে গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুর উপজেলায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে এক ড্রাইভারকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে সোমবার রাত ৯টার দিকে মনিরামপুর মোহনপুর এলাকায়। আহত ব্যক্তি সেলিম ড্রাইভার (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল (২৫), ম্যাক্স তামিম (২৪), মিকাইল (৫৫)সহ অজ্ঞাত আরও ৪–৫ জন ধারালো চাইনিজ কুড়াল নিয়ে সেলিমের বাড়িতে প্রবেশ করে। পরে তাকে মাথায় কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে তারা পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা দ্রুত সেলিমকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়