২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের কুয়াদা ও সুতিঘাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) রাত ১০টার দিকে যশোর থেকে খুলনার উদ্দেশে একটি প্রাইভেটকারযোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতেপ্রাইভেটকারে থাকা তিনজন গুরুতর আহত হন। আহতরা হলেন আব্দুল জলিল (৩০),জাকির হোসেন (২৭),এবং রহমত আলী (১৮) আহতদের বাড়ি সুনামগঞ্জ ও মাদারীপুর জেলায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে আব্দুল জলিল ও জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়