৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আমাকে ভোট দেওয়া মানে তারেক জিয়াকে ভোট দেওয়া : রাশেদ খান

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহ–৪ আসনে বিএনপির প্রার্থী রাশেদ খান সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বলেন আমাকে ভোট দেয়া মানে তারেক জিয়াকে ভোট দেয়া। এ নির্বাচন ব্যক্তির নির্বাচন নয়, এটা দলের নির্বাচন। জনাব তারেক জিয়া তার প্রতিনিধি হিসেবে ঝিনাইদহ -৪ আসনে আমার মনোনয়ন দিয়ে আপনাদের খেদমত করার জন্য পাঠিয়েছেন। আগামী নির্বাচন বিএনপি’র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে জনগণ যদি বিএনপিকে ভোট দিতে ভুল করে তাহলে আবারও স্বৈরা শাসনক ও স্বাধীনতা বিরোধীদের কব্জায় দেশ চলে যাবে। দেশের উন্নয়ন আবারও বাধা গ্রস্থ হবে। দেশের জঙ্গিবাদী আবারো মাথা ছাড়া দিয়ে উঠবে। দেশের অর্থনীতির নাজুক অবস্থায় যাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়