১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করল নেদারল্যান্ডস

প্রতিদিনের ডেস্ক
নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড (কেএনসিবি) আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ডাচদের নেতৃত্বে থাকছেন উইকেটকিপার ব্যাটার স্কট এডওয়ার্ডস।
এই দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন, যাদের অধিকাংশই আগে এক বা একাধিক টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। ২০ দলের এই বিশ্বকাপে নেদারল্যান্ডস তাদের অভিযান শুরু করবে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানের বিরুদ্ধে, ৭ ফেব্রুয়ারি কলম্বোতে। এরপর ১০ ফেব্রুয়ারি নামিবিয়া এবং ১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে তারা।গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবে ১৮ ফেব্রুয়ারি, যেখানে প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন এবং সহ–আয়োজক দেশ ভারত। এটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
দল ঘোষণার পর নেদারল্যান্ডসের নির্বাচক রায়ান কুক দলের ওপর আস্থা প্রকাশ করে বলেছেন, এশিয়ান কন্ডিশনে খেলার অভিজ্ঞতা তাদের উন্নতির পথে সহায়ক হবে।
নেদারল্যান্ডসের টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), কলিন অ্যাকারম্যান, নোয়া ক্রোস, বাস দে লিডে, আরিয়ান দুত্ত, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশেট, ম্যাক্স ও’ডাউড, লোগান ভ্যান বিক, টিম ভ্যান ডার গুগটেন, রুলফ ভ্যান ডার মার্ভে, পল ভ্যান মিকেরেন, সাকিব জুলফিকার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়