৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

শরণখোলায় জলবায়ু সহনশীল কৃষি চর্চা শিখন বিনিময় কমিউনিটি প্রদর্শনী

শরণখোলা প্রতিনিধি 
শরণখোলায় নবপল্লব এর উদ্যোগে আমড়াগাছিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে জলবায়ু সহনশীল কৃষি চর্চা: শিখন বিনিময় কমিউনিটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই প্রদর্শনীতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে টেকসই সমাধান, পানি ব্যবস্থাপনা, সবজি চাষ এবং জীবিকা উন্নয়নের নানা উদ্ভাবনী মডেল তুলে ধরা হয়েছে। কেয়ার, ডিএসকে, সিএনআরএস, আইডিই এবং সরকারি বিভাগ সমূহের সহযোগিতায় আয়োজিত এই উদ্যোগ কৃষকদের জন্য নতুন জ্ঞান ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। ফজলুল হকের উপস্থাপনায় প্রধান শিক্ষক মোঃ ছরোয়ার হোসেন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান। বক্তব্য রাখেন, নবপল্লব প্রকল্পের রিজওনাল ফাইন্যান্স মোঃ হাবিবুর রহমান, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান,ফাতেমা খাতুন প্রমূখ। আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান তিনি সকল স্টল এবং ডেমো পরিদর্শন করে দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও উপস্থাপনা করেন নবপল্লব প্রকল্পের সিএমএফ মোঃ ফজলুল হক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়