আনিছুর রহমান, বেনাপোল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপে, শান্তিপূর্ণ ও উৎসব মুখর ভাবে আয়োজন নিশ্চিত করতে বর্ডারগার্ড বাংলাদেশ স্থানীয় সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এর আয়োজন করেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বেলা সাড়ে তিনটার সময় বেনাপোল সদর ক্যাম্পে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় ২০২৫ সালে কি পরিমান চোরাচালানী পণ্য ও আসামি আটক হয়েছে তাও জানিয়ে দেয়। যশোর ৪৯ ব্যাটালিয়ন এর বিজিবি অধিনায়ক লে, কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন অভ্যন্তরীন আইন শৃঙ্খলা এবং জনকল্যান মুলক কাজ নিরলস ভাবে করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর ৪৯ ব্যাটালিয়ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর, নড়াইল ও গোপালগঞ্জ জেলার ১৬ টি উপজেলার ১১ টি সংসদীয় আসনে ২৯ প্লাটুন বিজিবি মোতায়ন করবে। এবং নির্বাচনী এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে। তবে এর মধ্যে সীমান্তবর্তী দুইটি উপজেলায় বিজিবি একক ভাবে এবং অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের সাথে কাজ করবে। আগামী ২৯ জানুয়ারী থেকে ১ ফেব্রুয়ারী পর্যন্ত নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়ন করা হবে। এবং ওই তিনটি জেলার ৭০ টি স্থানে চেকপোষ্টের মাধ্যেমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া ইতিমধ্যে যশোর ৪৯ বিজিবি নির্বাচনী দায়িত্বপুর্ণ এলাকায় সকল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অপারেশন ডেভিল হান্ট-২ এর কাজ করছে। তিনি চোরাচালানী সম্পর্কে বলেন, গত ২০২৫ সালে যশোর বিজিবি চোরাচালানী অভিযানে ১০৫ জন আসামি সহ সর্বোবমোট ৮২,৪৫,৬৪,০৮৪ টাকা মুল্যের চোরাচালানি পণ্য সামগ্রী আটক করতে সক্ষম হয়েছে। এর মধ্যে স্বর্ণ ২৩.২৫৯৪ কেজি, রৌপ্য ৭০ কেজি ৫০০গ্রাম, পিস্তল দুইটি, গুলি ১০০ রাউন্ড, ইউএস ডলার ৪০,০০০ হাজার, সৌদি রিয়াল ১,১০,০০০ হাজার । এছাড়াও মদ উদ্ধার হয়েছে ২,৬৭৪ বোতল, হেরোইন ৫০০ গ্রাম, ইয়াবা ৪,০২৭পিস, ফেনসিডিল ১,২৬০ বোতল, গাঁজা ৩৫৯ কেজি, নেশাজাতিয় মেডিসিন ৬৬,১৪৭ পিস। অর্থাৎ ৩, ২৭,৩৭,৭৩৫ টাকার মাদক সহ ৬০ জন আসামীকে আটক করতে সক্ষম হয়েছে। এছাড়া তিনি আরো বলেন, যশোর রিজিয়ন এর দায়িত্বপুর্ন কুষ্টিয়া হতে সাতক্ষীরা পর্যন্ত ৬০০ কিলোমিটার । যশোর, কুষ্ঠিয়া ও খুলনা সেক্টরের অধীনে ৭ টি ব্যাটালিয়ন চোরাচালানী প্রতিরোধে নিরলস কাজ করে যাচ্ছে। এসব এলাকায় ২০২৫ সালে অভিযান চালিয়ে ৩৮০ জন আসামি সহ ৩৭৭,৪৬,৭৫,৬২০ টাকার চোরাচালানী পণ্য আটক করতে সক্ষম হয়েছে। এর মধ্যে স্বর্ণ ৫৮,৪৯৩৪৮ কেজি। রৌপ্য ১২৪ কেজি, অস্ত্র ২৭ টি গুলি ১৫২ টিএবং মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মদ ২৮,৩৯৩ বোতল গাজা ১৬৭৭.৪৬৪ কেজি, বিভিন্ন প্রকার মেডিসিন ২৬৮৩২৬ পিস, ইয়াবা ২৬৫৩৭৩ পিস এবং ফেনসিডিল ৪৯০৮৮ বোতল।সর্বোশেষ নির্বাচনী পরিবেশ এবং সীমান্ত সু-রক্ষার বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

