১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু কাজী আলাউদ্দিনের

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের লড়াই। সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষাণ মজদুর ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টায় ধানের শীষে ভোট চেয়ে প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার(২২ জানুয়ারি) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে কৃষাণ মজদুর ইনস্টিটিউট কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ -আশাশুনি) আসনের ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। জনসভায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শেখ শফিকুল ইসলাম বাবু, বিএনপি নেতা আখতারুজ্জামান বাপ্পি, রমিজ উদ্দিন রুমি, রোকনুজ্জামান রোকন, প্রভাসক সাইফুল ইসলাম, জিএম রবিউল্লাহ বাহার, মাহমুদ মোস্তফা, আফজাল হোসেন ও মাহমুদ মোস্তফা প্রমূখ। ধানেরশীষ এর প্রথম জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এলাকার উন্নয়ন আর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ধানেরশীষ এর ভোট চান সাবেক সফল সংসদ কাজী আলাউদ্দীন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়