প্রতিদিনের ডেস্ক:
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের বিষয়টি চ্যালেঞ্জ করে কুমিল্লা-১০ আসনে (লালমাই-নাঙ্গলকোট) বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ।এর আগে, হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার আইনজীবী। মঙ্গলবার (২০ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আবেদনটির শুনানি হয়।এরও আগে মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি।১৮ জানুয়ারি বিকেলে নির্বাচন ভবনে উভয়পক্ষের আপিল শুনানি শেষে আবদুল গফুরের প্রার্থিতা বাতিলের রায় দেয় কমিশন। এরপর তিনি হাইকোর্টে আবেদন করেন।

