২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে ৫০৭ বোতল ফেনসিডিল ও উইনসিরেক্সসহ মাদককারবারী আটক

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র‍্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলার একটি এলাকায় এই অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে ৫০৭ বোতল ফেনসিডিল ও উইনসিরেক্স জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। র‍্যাব জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়