২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড, আইসিসির ব্যাখ্যা

প্রতিদিনের ডেস্ক:
আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হতে যাওয়া টি-টোটুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরপাত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে খেলতে অস্বীকৃতি জানানিয়ে শ্রীলংকায় খেলার আগ্রহ প্রকাশ করে আইসিসি। কিন্তু বিসিবির সেই দাবি মেনে না নিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেয়। বাংলাদেশ দলের পরিবর্তে বিশ্বকাপে স্কটল্যান্ডকে খেলানোর সুযোগ করে দেওয়া প্রসঙ্গে আইসিসি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘আইসিসির মূল্যায়নে দেখা গেছে যে, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তাবৃন্দ বা সমর্থকদের প্রতি কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই৷ এই ফলাফলের আলোকে এবং বিস্তৃত প্রভাব সতর্কতার সঙ্গে বিবেচনা করার পর, আইসিসি সিদ্ধান্ত নিয়েছে যে, ইভেন্টের প্রকাশিত সূচিতে কোনো পরিবর্তন আনা যথাযথ নয়৷’
আইসিসি বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলবে কিনা, সে বিষয়ে নিশ্চিত করতে বুধবার অনুষ্ঠিত বৈঠকে বিসিবিকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়া হয়৷ নির্ধারিত সময়ের মধ্যে কোনো নিশ্চয়তা না পাওয়ায়, আইসিসি তাদের ‘প্রতিষ্ঠিত পরিচালনা পদ্ধতি ও যোগ্যতা নির্ধারণ প্রক্রিয়ায়’ বিকল্প একটি দল বাছাই করার কার্যক্রম শুরু করে৷ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ডকে বিশ্বকাপের জন্য বেছে নেয় আইসিসি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়