১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

কচুয়ায় ব্র্যাকের জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য প্রকল্পের সভা

শিকদার ছাইদুল ইসলাম, কচুয়া
কচুয়ায় ব্র্যাকের জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সমন্বয়ে সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষ পরিকল্পনা বাস্তবায়ন এবং বিশ্লেষণের জন্য বিভিন্ন সেক্টর এর সদস্য এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলা কমপ্লেক্স এর সভা কক্ষে সকাল ১১ টায় UHC ও ব্রাকের সহযোগিতায় আয়োজিত জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য প্রকল্পের এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাচান মাহমুদ, কচুয়া উপজেলার আবাসিক মেডিকেল অফিসার ডা: মনিশংকর পাইক। এছাড়াও উপস্থিত ছিলেন ডা.জান্নাতুল ফেরদৌস ,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, চ্যানেল এস এর প্রতিনিধি রাকিবুল হাসান, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার সুবোধ চন্দ্র রায়, যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর প্রোগ্রাম অফিসার বর্না রানী সাহা সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। এদিন সভায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধ ও পুষ্টি বিষয়ে আলোচনা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়