৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে বিএনপি আগামীর বাংলাদেশ গড়তে চায় : নুরুজ্জামান লিটন

আনিছুর রহমান, বেনাপোল
জনগনের ভাগ্য বদলাতে বাংলাদেশ জাতিয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষ প্রতিকে ভোট দিন। এবং যাতে ভোট ডাকাতি আর না হয় সেদিকে সকলে সজাগ থাকবেন।দেশের নারী সমাজ, মা-বোন যুবসমাজ কৃষক সহ সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে বিএনপি আগামীর বাংলাদেশ গড়তে চায়।একটি কুচক্রী মহল এরই মধ্যে ষড়যন্ত্র শুরু করেছে। দেশের জনগন ঐক্যবদ্ধ থাকলে যে কোন ষড়যন্ত্রকে প্রতিহত করতে পারে। আপনারা ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করবেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনাদের ফ্যামিলী কার্ড কৃষি কার্ড দেওয়া হবে। কেউ বাদ পড়বে না। এখানে সকল দলের সদস্যরা এসব সুযোগ সুবিধা পাবে। এছাড়া তারেক রহমান ওয়াদা করেছেন মসজিদের মোয়াজ্জেমকে ও বিএনপি সরকার গঠন করলে সরকারী ভাবে তাদের বেতন দেওয়া হবে। আজ যে ভাবে জামাত ইসলামী মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে তা থেকে আমাদের বিরত থাকতে হবে। ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচন উপলক্ষে লক্ষনপুর ইউনিয়নে মাধ্যেমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন শার্শা -১ আসন এর ধানের শীষ এর প্রার্থী নুরুজ্জামান লিটন। মঙ্গলবার (২৭ জানুয়ারী) লক্ষনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি নুরুজ্জামান লিটন বলেন, দেশকে বাঁচাতে আগামী ১২ ফেব্রুয়ারী যে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যেমে গনতন্ত্রের সুচনা করতে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিতে হবে। আপনারা জানেন একটি দল আজ ইসলামের দোহায় দিয়ে এবং গ্রামের সহজ সরল মানুষকে মিথ্যা প্রতারণার বেহেশতের টিকিট দেওয়ার আশ্বাস দিয়ে তাদের দাড়ি পাল্লায় ভোট চাচ্ছে। আমরা সকলে মুসলমান। আমরা নিজেদের ধর্মীয় কাজ নিজেরা করব। এর জন্য দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে এটা জঘন্য মিথ্যা এবং ভন্ডামী ছাড়া আর কিছু না। আপনারা বিএনপির আমলে বিদ্যুৎ বিল সাশ্রয় মুল্যে পেয়েছেন। বেগম খালেদা জিয়ার আমলে চালের দাম ও নিয়ন্ত্রনে ছিল। আপনারা তারপরও এসব ভুলে গিয়ে আমাদের সামনের দিকে তাকাতে হবে। সব কিছু ভুলে গিয়ে সকলে একসাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কে কোন দল করল এটা আমরা দেখব না। আগামী দিনে সকলে একসাথে মিলে মিশে দেশকে এগিয়ে নিয়ে সকল অর্থনৈতিক উন্নয়ন এবং আপনার পরিবারকে সমৃদ্ধ শালী করে তুলতে চাই। এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্ঠা খায়রুজ্জামান মধু, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, কেন্দ্রিয় ছাত্র দলের যুগ্ম সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন বিএনপি নেতা মফিজুর রহমান সজন প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়