২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনসমুদ্র

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। ‘সবার আগে বাংলাদেশ’-এই মূলমন্ত্রকে ধারণ করে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রিয় মুখ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা হামিদুল ইসলাম হামিদ। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে আন্দোলনের মাঠের পরিচিত মুখ মোঃ ইসরাইল হোসেন জীবন সরকারের সমালোচনা করে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত তরুণ ও জনপ্রিয় প্রার্থী মোঃ রাশেদ খাঁন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মানুষের ভোটাধিকার আর গণতান্ত্রিক মুক্তির লড়াইয়ে ঝিনাইদহ-৪ আসনের মানুষ ধানের শীষের প্রতীককে বেছে নিয়েছে। এই জোয়ারই প্রমাণ করে আগামীর দিন সাধারণ মানুষের। বিকেল ৩টা বাজার আগে থেকেই কালীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর “ভোট দিবো কিসে, ধানের শীষে” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় চত্বর। স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনসভাকে এক বিশাল গণসমাবেশে রূপ দেয়। উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়