২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ কর্মফলদাতা মহাশনি, দেবগুরু বৃহস্পতি ও বুদ্ধির দেবতা বুধের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শূন্য পকেট পূর্ণ হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে। নিত্যনতুন ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়িত হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজি এড়িয়ে চলুন। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। মন ধর্ম ও সৃজনশীল কাজের প্রতি ঝুঁকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণমুক্ত করবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।
মিথুন [২১ মে-২০ জুন]
গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হয়ে পড়বে। হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
আয়-উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। দ্রুতগতির বাহন এড়িয়ে চলা শ্রেয় হবে। পরিবারের কোনো বয়স্কলোকের শরীর-স্বাস্থ্য খারাপ হবে। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে পারেন। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। ব্যবসায় মজুতমালের দাম বাড়বে। আটকে থাকা কাজ সচল হবে। পাওনা টাকা আদায় হবে। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিপদের মীমাংসা হবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা। জীবিকার ভিত মজবুত হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। ধর্ম পরোপকার ও সৃজনশীল কাজের প্রতি ঝুঁকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। দাম্পত্য সুখশান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা বাড়বে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব, প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি ঝুঁকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। লৌকিকতা পরিহার করুন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্যউদ্ধার করতে হবে। আগুন বিদ্যুৎ দ্বিচক্রযান বর্জনীয়। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
আর্থিক দৈন্যদশা কাটবে। কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ ফিরে পাবেন। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব করবে। কন্যাসন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়