৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

একীভূত হতে পারে স্পেসএক্স, টেসলা ও এক্সএআই

প্রতিদিনের ডেস্ক:
ইলোন মাস্কের তিন বড় প্রতিষ্ঠান—স্পেসএক্স, টেসলা ও এক্সএআইকে একীভূত করার বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। ব্লুমবার্গ ও রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ব্যবসায়িক সাম্রাজ্য শক্তিশালী করতে কোম্পানিগুলোকে একই ছাতার নিচে আনার পরিকল্পনা করছেন মাস্ক। ধারণা করা হচ্ছে, স্পেসএক্সের আইপিও আসার আগেই এ একীভূতকরণ প্রক্রিয়া শুরু হতে পারে। এটি সফল হলে রকেট প্রযুক্তি, এআই এবং বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যবসা একসঙ্গে পরিচালিত হবে। মূলত মহাকাশে ডাটা সেন্টার স্থাপনের লক্ষ্যেই মাস্ক এ নতুন উদ্যোগ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর টেকক্রাঞ্চ

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়