২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিকরগাছায় কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামে ভোটের প্রচারকালে মহিলা জামায়াত, যুব জামায়াত ও শিবির কর্মীদের ওপর বিএনপি কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ঝিকরগাছা বাজারে বিশাল বিক্ষোভ মিছিল করেছে মহিলা জামায়াত। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১২টার দিকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে মহিলা জামায়াতের কর্মীদের বাধা দেওয়া হয় এবং হেনস্তা করা হয়। পরে যুব জামায়াত ও শিবির কর্মীরা ঘটনাস্থলে গেলে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় শিবির নেতা মুস্তাকিমের ক্যামেরা ছিনিয়ে নেওয়া ও তার ওপর হামলার অভিযোগ করা হয়। সংঘর্ষে শিবির নেতা মুস্তাকিম ও বায়জিদ এবং যুব জামায়াত নেতা জহিরুল ইসলাম আহত হন। তারা ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। হামলার প্রতিবাদে বিকেল ৪টায় ঝিকরগাছা বাজারে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা দাবি করেন, জামায়াত কর্মীরাই তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়