১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্টে ঝরে গেল ২ প্রাণ

সাতক্ষীরা প্রতিনিধি
ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি। তেঁতুলতলার মাছের ঘেরগুলোতে সকালের চেনা শব্দ-পানির ছলাৎছল, পাখির ডাক, আর শ্যালো মেশিনের একটানা গুঞ্জন। সেই গুঞ্জনের মধ্যেই থেমে গেল দুটি জীবন। মনিরুল ইসলাম প্রতিদিনের মতোই নিজের ঘেরে গিয়েছিলেন। কাজের তাড়া, সময়ের চাপ-সব মিলিয়ে তিনি শ্যালো মেশিনের বৈদ্যুতিক মোটরের একটি তার কাটতে হাত বাড়ান। হয়তো ভেবেছিলেন, এ তো নিত্যকার কাজ। হয়তো জানতেন না, লাইনে তখনও বিদ্যুৎ ছুটে চলেছে। এক মুহূর্তের অসতর্কতা-আর সেই মুহূর্তই কেড়ে নিল জীবন। এ ঘটনায় স্বজনদের আর্তনাদ আর আহাজারীতে বাতাস ভারি হয়ে উঠেছে। এলাকাতেও নেমেছে শোকের ছায়া। ঘটনাটা চোখে পড়ে পাশের ঘেরের মালিক সবুজের। মানুষ তো-ডাক শুনে ছুটে যান মানুষই। বন্ধুর হাত ধরে টানতে গিয়ে তিনিও জড়িয়ে পড়েন একই মৃত্যুফাঁদে। বিদ্যুৎ কাউকে চিনল না-না ঘের মালিক, না উদ্ধারকারী। মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল সকালের কোলাহল। পড়ে রইল দু’টি নিথর দেহ, আর চারপাশে হাহাকার। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ছুটে আসেন। কেউ কথা বলতে পারছিল না, কেউ চোখের পানি আটকাতে। যে ঘের জীবিকার প্রতীক, সেই ঘেরই হয়ে উঠল মৃত্যুর নীরব সাক্ষী। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুজন মারা যাওয়ার বিষয়টি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়