কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের নাজিমগঞ্জ এলাকায় অবস্থিত সিয়াম ব্রিকস (পূর্ব নাম ব্রাদার ব্রিকস) ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম। বালিমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় এ জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

