৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

গেজেট প্রকাশের দাবিতে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মচারীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও এক দফা দাবি বাস্তবায়নের দাবিতে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের সকল কর্মচারীদের অংশগ্রহণে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মচারীবৃন্দের পক্ষ থেকে ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হচ্ছে। সোমবার (২ ফেব্রুয়ারি) কর্মসূচির দ্বিতীয় দিন পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, দেশের নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। বিদ্যমান বেতন কাঠামোতে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা দ্রুত পে স্কেল কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্রাফট ইন্সট্রাক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান সহকারি মোহাম্মদ আলমগীর কবির লাভলু, মোঃ হারুন অর রশিদ, হিসাব রক্ষক মোঃকামরুল হাসান,মোছা: শাহনাজ পারভীন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়