৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে ইটের আঘাতে এক ব্যক্তি আহত

নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলায় ইট দিয়ে মাথায় আঘাত করে এক ব্যক্তিকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তি বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ব্যক্তির নাম অর্জুন হালদার (৫৫)। তিনি মৃত হরিদাস হালদারের ছেলে। তাঁর বাড়ি চৌগাছা উপজেলার পলুয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়,গত শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে কপোতাক্ষ নদীতে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে একই গ্রামের কয়েকজন ব্যক্তি অর্জুন হালদারের বাড়িতে গিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় বিবাদীরা ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। অভিযুক্তদের মধ্যে বিমল (৬৫), সুভাষ (৪১),ভক্ত (২২), প্রান্ত (১৮), পরিতোষ (৫০)সহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন ব্যক্তি হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে তাঁকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন,তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়