৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

খেজুরের হালুয়া বানাবেন যেভাবে

প্রতিদিনের ডেস্ক:
বাংলাদেশের মিষ্টির রসিকরা খেজুরের স্বাদকে খুবই পছন্দ করে। সন্ধ্যাযর আড্ডা কিংবা বিশেষ উৎসবের দিনে এই খেজুরের হালুয়া এক কাপ চায়ের সঙ্গে খাওয়ার অনুভূতি যেন মন ভরে দেয়। যদি আপনি ভাবছেন, ঘরে বসে সহজে এবং সুস্বাদু খেজুরের হালুয়া তৈরি করা যায় কিনা, তবে এই রেসিপি আপনার জন্য। চলুন জেনে নেই কীভাবে খেজুরের স্বাদ ও পুষ্টি বজায় রেখে বানানো যায় নরম ও মোলায়েম হালুয়া।
উপকরণ
১. খেজুর ২ কাপ
২. চিনি ১ টেবিল চামচ
৩. ঘি ২ টেবিল চামচ
৪. কিশমিশ বাদাম ২ টেবিল চামচ
৫. গোলাপজল ১ চা-চামচ
যেভাবে তৈরি করবেন প্রথমেই খেজুরের বিচি ফেলে সেদ্ধ করে নিন। এরপর সেদ্ধ খেজুর ব্লেন্ড করে পেস্ট করুন। এবার সব উপকরণ একসঙ্গে চুলায় নাড়তে থাকুন, খেয়াল রাখবেন যেন তা পাত্রের নিচে লেগে না যায়। পানি শুকিয়ে এলে গোলাপজল দিয়ে কয়েক মিনিট নেড়ে চুলার আগুন নিভিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার ও পুষ্টিকর খেজুরের হালুয়া।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়