৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে ধানের শষের পক্ষে সচেতন নাগরিক সমাজের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
যশোর-৩ সদর আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে গতকাল শহরে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। যশোর শহরের সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে অনুষ্ঠিত এই পদযাত্রার নেতৃত্ব দেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। প্রচার মিছিলটি শহরের প্রদক্ষিণ শেষে যশোর ইন্সটটিউিট নাট্যকলা সংসদে এসে শেষ হয়। পদযাত্রায় অন্যান্যের মধ্যে যশোর নাট্যকলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান কিনা, নাট্যব্যক্তিত্ব আনিসুজ্জামান পিন্টু, নাজনীন আক্তার লাকি, তৃপ্তি রহমান, শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শেখ মিলন হোসেন আপন, বিশিষ্ঠ ব্যবসায়ী রাকিব উদ দ্যেল্লা শুভ্র, মুরাদ হোসেন, নাট্যাভিনেতা সাইফুল ইসলাম, যুবদল নেতা অধ্যাপক ইবাদত হোসেন খান, লিটনসহ নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়