আনিছুর রহমান, বেনাপোল
যশোর ৮৫ শার্শা -১ আসন এর বিএনপির ধানের শীষ এর প্রার্থী শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন বলেছেন, ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচন আগামী সরকার গঠন করার নির্বাচন। কে বাংলাদেশের অভিভাবক হবেন তার নির্বাচন। এটা কোন ব্যাক্তি নির্বাচন নয়। কারা সরকার গঠন করবে কারা দেশ পরিচালনা করবে তার নির্বাচন। আপনারা যদি চান আগামী দিন বিএনপি সরকার গঠন করবে তাহলে আপনারা আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনের ম্যান্ডেট দিবেন। আপনারা জানেন স্বাধীনতা বিরোধী অপশক্তি ও যুদ্ধাপরাধীদের যদি কেউ ভোট প্রদান করেন তাহলে মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বেঈমানী করা হবে। বৃহস্পতিবার ( ৫ জানুয়ারী) গোড়পাড়া হাইস্কুল মাঠে নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি নুরুজ্জামান বলেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচন হবে বাংলাদেশের সার্বোভৌমত্ব রক্ষার নির্বাচন। আমার নেতা তারেক রহমান এর পিতা স্বাধীনতার ঘোষনা দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কোন অন্যায়ের সাথে আপোস না করে ৭ টি বছর জেল খেটেছে। আপনারা এদেশকে বাঁচাতে ধানের শীষে ভোট দিবেন। আজ জামাত ইসলামের নেতারা বলে বেড়াচ্ছে আমরা সরকার গঠন করব। এরা মিথ্যাবাদি এরা ভন্ড। এরা স্বাধীনতা বিরোধী। এদের যদি আমরা সরকার গঠন এর দায়িত্ব দেই তাহলে স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করে প্রান দিয়েছেন তাদের সাথে বেঈমানি করা হবে। তিনি আরো বলেন বিগত ১৭টি বছর আমাদের উপর যে অত্যাচার নির্যাতন চলেছে তা ইতিহাসে বিরল ঘটনা। ফ্যাসিষ্ট আওয়ামী বিগত ১৭ টি বছর মিথ্যা মামলা হামলা দিয়ে আমাদের বাড়িতে ঘুমাতে দেয়নি। তবে আমরা প্রতিহিংসা পরায়ন হয়ে তা করতে চাই না। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সহ-সভাপতি মহসিন কবির, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বিএনপি নেতা ইকরামুল কবির বাবলুসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিজামপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আতাউর রহমান।

