২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ ন্যায়ের দেবতা মহাশনি, প্রেমের দেবতা শুক্রাচার্য ও সেনাপতি গ্রহ মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে তুলা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের স্বপ্ন বাস্তবায়িত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ধৈর্য সাহস মনোবল বাড়বে। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। ক্যারিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে উঠবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রেম-রোমান্স-বিনোদন মাইলফলক হয়ে থাকবে। শিক্ষার্থীরা মৌজমাস্তিতে কাটাবেন।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। শূন্য পকেট পূর্ণ হবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। ব্যবসায় প্রচুর লাভবান হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
মিথুন [২১ মে-২০ জুন]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। কর্ম অর্থ যশ খ্যাতি আসবে হাতের মুঠোয়। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। সন্তানগণ আজ্ঞাবহ থাকবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা বইয়ে দেবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। শিক্ষার্থীর জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। সফলতার সূর্য ফোকাস মারবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
কর্মে সুনাম যশ অর্থ লাভ করবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্ন পূরণ হবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
আর্থিক ভিত মজবুত হয়ে উঠবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হবে। ভাঙাবন্ধুত্ব জোড়া লাগবে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দূর থেকে অপ্রিয় সংবাদ আসবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। টাকা-পয়সা আসার আগেই খরচের খাত তৈরি হবে। দুর্যোগের কালো মেঘ বিরাজ করবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
ডাকযোগে শুভ সংবাদ আসবে। প্রতিযোগিতায় জয়ী হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। নতুন আসবাবপত্রের পসরা সাজবে। প্রেমীযুগলের মাইলফলক হয়ে থাকবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। অংশীদারদের সঙ্গে সম্প্রীতি নষ্ট হবে। অযাচিত ব্যয় বাড়তে পারে। রাগ জেদ হটকারী সিদ্ধান্ত বর্জনীয়। বাণিজ্যিক পরিকল্পনা নস্যাৎ হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। শ্রমিক-কর্মচারীদের প্রতি তীক্ষè নজর রাখুন। সব ধরনের অনুচিত কাজ বর্জনীয়। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। বিষাক্ত কীটপতঙ্গের দর্শন থেকে বাঁচতে সতর্ক থাকুন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
গৃহবাড়ি যানবাহন লাভের পথ খুলবে। কর্ম ও ব্যবসায় প্রচুর উন্নতি করবেন। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হয়ে পড়বে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
আর্থিক দৈন্যতা কাটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত ঘাতক বিবেচিত হবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়