২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

রোহিতায় কলস মার্কার প্রার্থী শহীদ ইকবালের গণসংযোগ

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্জ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের নির্বাচনী গণসংযোগ ও পথসভা জনসমুদ্রে রূপ নেয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনী প্রতীক কলস মার্কার সমর্থনে আয়োজিত গণসংযোগে প্রার্থী শহীদ মোঃ ইকবাল হোসেন রোহিতা বাজারের বিভিন্ন ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পরে তিনি ইউনিয়নের বিভিন্ন পথসভায় অংশ নেন। পথসভায় বক্তব্য দিতে গিয়ে শহীদ মোঃ ইকবাল হোসেন বলেন, আমি মনিরামপুর উপজেলার সাধারণ মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। তিনি বলেন, আমি আপনাদের সন্তান।আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে মনিরামপুরকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবো। পরে ইউনিয়নের বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি ভোটারদের কাছে তাঁর কলস প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীরা কলস মার্কার পক্ষে স্লোগান দেন এবং প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। পথসভা শেষে প্রার্থী স্থানীয় জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গণসংযোগ ও পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়