আলমগীর হোসেন, পাটকেলঘাটা
তালার পাটকেলঘাটাই শনিবার (৭ই ফেব্রুয়ারি) ২০২৬ বিকাল ৩টায় ৩নং সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে পাটকেলঘাটা ফুটবল মাঠে জাতীয় ত্রয়োদশ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী জনসভায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়। তালা উপজেলা বিএনপি’র সভাপতি বাবু মৃণাল কান্তি রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, আমাকে যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে পাটকেলঘাটাকে উপজেলা ও তালাকে পৌরসভা করব বলে কথা দিচ্ছি ইনশাল্লাহ। আর কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের উপর ক্ষয়ক্ষতি হতে দিব না বলে কথা দিচ্ছি। আপনাদের এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ সকল উন্নয়নমূলক কাজ করব। এ সময় তিনি আরো বলেন, এই ১২ই ফেব্রুয়ারিকে ঘিরে একটি গোষ্ঠী এই নির্বাচনকে বানচাল করার জন্য ঢাকা সহ বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করছে, তাদেরকে সাবধান করতে চাই, বাংলাদেশের জনগণ নির্বাচিত ও সরকার দেখতে চাই, এইভাবে মব সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করা যাবে না, আমি কথা দিচ্ছি, তালা ও কলারোয়ার সবশ্রেণীর মানুষ, আমি নির্বাচিত হতে পারলে সবাইকে নিরাপদে রাখবো। তালা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যাপক রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, কলারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, তালা উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান তালা জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক খেরশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাশেদুল হক রাজু, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, তালা উপজেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেসা মিনি, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদু, সহ বিভিন্ন অঙ্গসংঘনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি ছিলো। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

