৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে ছুরিকাঘাতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের কাজীপাড়া কাঠালতলা এলাকায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছে। পুলিশ জানায় (৭ ফেব্রুয়ারি) দুপুরে যশোর শহরের কাজীপাড়া কাঠালতলা শাহিন চাকলাদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত যুবক রিয়াদ ইসলাম নিরব (২০),শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার মনিরুল ইসলাম মুক্তর ছেলে। অভিযোগে জানা যায় একই এলাকার দুরন্ত (২২), সিজান (২১), আরিয়ান আকাশ (২২), আবিদ (২৩) ও চয়ন (১৮) পূর্বশত্রুতার জেরে রিয়াদ ইসলাম নিরবকে একা পেয়ে চাকু দিয়ে শরীরের তিন স্থানে আঘাত করে ছুরিকাঘাতে করে। পরে আহত অবস্থায় তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়