২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ইরানে গ্রেফতার ৪

প্রতিদিনের ডেস্ক:
ইরানে গত মাসে সরকারবিরোধী বিক্ষোভের সময় ‘দেশের রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করার’ চেষ্টা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ‘সুবিধার্থে’ কাজ করার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের মধ্যে তিনজন বিশিষ্ট রাজনীতিবিদও রয়েছেন। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- ইরানের সংস্কার ফ্রন্টের প্রধান আজার মানসুরি, প্রাক্তন কূটনীতিক মোহসেন আমিনজাদেহ এবং প্রাক্তন সংসদ সদস্য ইব্রাহিম আসগারজাদেহ। চতুর্থজনের নাম প্রকাশ করা হয়নি। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, দেশ যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ‘সামরিক হুমকির’ মুখোমুখি হয়েছে তখন ‘রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিঘ্নিত করার লক্ষ্যে ব্যাপক কর্মকাণ্ড সংগঠিত ও নেতৃত্ব দেওয়ার’ পেছনে এই দলটি ছিল। এতে বলা হয়েছে, রাস্তায় সন্ত্রাসী পদাতিক সৈন্যদের কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার জন্য এসব ব্যক্তি তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন।
ইরানের রিফর্ম ফ্রন্ট এক্সে প্রকাশিত এক বিবৃতিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, মনসুরিকে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এর গোয়েন্দা বাহিনী ‘বিচারিক আদেশে তার বাড়ির দরজা থেকে’ গ্রেফতার করেছে। এতে আরও বলা হয়েছে, আইআরজিসি তার ডেপুটি চেয়ারম্যান মোহসেন আরমিন এবং সচিব বদরাল সাদাত মোফিদিসহ অন্যান্য জ্যেষ্ঠ সদস্যদেরও সমন জারি করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়