২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা, বিশ্বকাপ শেষ সেরা তারকার

প্রতিদিনের ডেস্ক:
বিশ্বকাপ শুরু হতেই বড় ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে। হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেলেন দলটির সেরা তারকা ও অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। রোববার কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলতে নেমেই এই চোট পান তিনি। চোট পাওয়ার পরও হাসারাঙ্গা নিজের বোলিং স্পেল সম্পূর্ণ করেন। চার ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট।তবে ম্যাচের পর সোমবার করা এমআরআই স্ক্যানে তার বাঁ হ্যামস্ট্রিংয়ে গুরুতরভাবে ছিঁড়ে যাওয়ার প্রমাণ মেলে। রিপোর্টটি যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞ চিকিৎসক দেখার পর তাকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। হাসারাঙ্গার জায়গায় দলে নেওয়া হতে পারে লেগস্পিন অলরাউন্ডার দুশান হেমান্থাকে।গ্রুপ পর্বে শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচ ১২ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে ওমানের বিপক্ষে। এরপর ১৬ ফেব্রুয়ারি একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বে লঙ্কানদের শেষ ম্যাচ ১৯ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়