২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি কুম্ভ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ কর্মফলদাতা শনি, গ্রহমাতা চন্দ্র ও বুদ্ধির দেবতা বুধের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। শূন্য পকেট পূর্ণ হবে। ব্যাংক ব্যালেন্স বাড়বে। স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন। দাম্পত্য কলহের মীমাংসা হবে। কর্ম ও ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
গৃহবাড়ি ও যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। দিনটি স্মরণীয় বরণীয় থাকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহের মীমাংসা হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। সন্তানদের গতিবিধির ওপর তীক্ষè নজর রাখুন।
মিথুন [২১ মে-২০ জুন]
ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। আয় বুঝে ব্যয় করতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে। দুর্জনরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাধাবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
ধৈর্য সাহস মনোবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
শূন্য পকেট পূর্ণ হবে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। ধারকর্জ ঋণমুক্ত হবেন। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা বাড়বে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। প্রেমীযুগল সাবধানে চলুন। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
প্রাপ্তির খাতা পূর্ণ হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ব্যবসায় মজুত মালের দাম বৃদ্ধি পাবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে। বিচ্ছেদকৃত দাম্পত্যজীবন জোড়া লাগবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। কর্ম প্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। বিবাহ যোগ্যদের বিবাহের সানাই বাজবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। পিতা-মাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়